ঢাকাSaturday , 28 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা


May 28, 2022 10:19 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আশাশুনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম।
সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ অনিত কুমার মুখার্জি, মহিলা সম্পাদক শিমুল শামস, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, সদস্য নাজনীন মুন্নী, শামসুর রহমান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. শহিদুল ইসলাম পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হেনা সাকিল, শাহনেওয়াজ ডালিম, মাহবুবুল হক ডাবলু, সাংগঠনিক সম্পাদক স, ম সেলিম রেজা মিলন, আব্দুস সামাদ বাচ্চু, হুমায়ুন কবির সুমন, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আনুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর আলম লিটন, প্রতাপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ জাকির হোসেন, শোভনালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক মোনায়েম হোসেন, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, কাদাকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দীপংকর কুমার সরকার, বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ফকির সহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। বর্ধিত সভায় তৃনমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।