নিজস্ব প্রতিনিধি : আশাশুনির প্রতাপনগরে পবিত্র হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মাওলানা বুরহান উদ্দিন ইসলামীক ফাউন্ডেশনের উদ্যোগে আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ-র সার্বিক সহযোগিতায় প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার মসজিদে এ হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
আল-ক্বাছওয়ায় ট্রাভেলস অল-হজ্জ অল-ওমরাহ’র পরিচালনায় মাওলানা মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হজ্জ গমন কারীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ পুর্ণ কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কলিমা খালি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. সোহরাব হোসেন, মাও. কামরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান মাও. আব্দুল মান্নান, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, শোভনালী ইউপি চেয়ারম্যান মাও. আবু বকর সিদ্দিক প্রমুখ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
