নিজস্ব প্রতিবেদক : দরিদ্র জনগোষ্টির জীবনমান ও স্বাস্থ্যসেবার উন্নয়নে সমাজসেবা কার্যালয়ের সেবা সমূহের উপর মোবাইল আউটরিচ প্রকল্পের আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় বাঁকাল (ইসলামপুর-১) উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে ইউরোপীয় ইউনিয়ন-জার্মান কর্পোরেশন, জিআইজেড’র অর্থায়নে সমাজসেবা অফিস ও সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় এবং কারিতাস খুলনা অঞ্চলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা পৌর সভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহম্মেদ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় তিনি সমাজেসেবা অধিদপ্তরের ৫টি রোগের (ক্যান্সার, লিভার সিরোসিস, কিডনি, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া) ক্ষেত্রে সরকারি সহায়তাসহ সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে সমাজসেবা কার্যালয়ের সেবা সম্পর্কে আলোচনা করেন এবং সাধারণ মানুষকে এসব সেবা গ্রহণের জন্য অবহিত করার অনুরোধ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, জি আই জেড/ ইউএমআইএমসিসি এডভাইজার রতন মানিক সরকার, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলেটেটর ইম্মানুয়েল সোহাগ নাগ প্রমুখ। এসময় পৌরসভার ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুরের ১,২ ও ৩ নং কলোনীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস সাতক্ষীরার মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।
