ঢাকাTuesday , 24 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কবিতা আবৃত্তিতে সাতক্ষীরা জেলায় প্রথম হলেন সাংবাদিক কন্যা তাথৈ


May 24, 2022 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কবিতা আবৃত্তিতে সাতক্ষীরা জেলায় প্রথম স্থান অধিকার করেছে ঐন্দ্রিলা আহমেদ তাথৈ। মঙ্গলবার (২৪ মে) সকালে সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার ২০২১ এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার সকল উপজেলা থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরা অংশগ্রহণ করে এ প্রতিযোগিতায়।

নির্ধারিত কবিতা আবৃত্তিতে ‘খ’ বিভাগে প্রথম স্থান করে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাথৈ। সে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিমের একমাত্র নাতনী ও কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবলা আহমেদ’র কন্যা। তাথৈ আগামি ৩১ মে খুলনায় বিভাগীয় পর্যায়ে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।