ঢাকাTuesday , 24 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১


May 24, 2022 9:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনির শ্রীউলায় মোটর সাইকেল দুর্ঘটনায় সুমন মÐল (২৮) নামের এক যাত্রী নিহত ও চালক আহত হয়েছেন। সোমবার (২৩ মে) দিবাগত রাত্র ১১.৪০ টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,
কালিগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের বিমল মন্ডলের ছেলে সুমন সোমবার যশোর থেকে পার্টস ক্রয় করে মোটর সাইকেলে বাড়িতে ফিরছিলেন। শ্রীউলা ইউনিয়নের মহিষকুড় মোল্যা বাড়ির কাছে পৌছলে চালক তরুন মন্ডল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে যাত্রী সুমন ছিটকে মৎস্য ঘেরের মধ্যে পড়লে কাদামাটির মধ্যে তার মাথা ঢুকে যায়।

পাশের ইমরান বাবু, সবুজ, ইমরান, শাহবাজ শব্দ শুনে ঘটনাস্থালে পৌছে চালককে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তখন তারা জানতে পারেননি আরেকজন ছিল মটর সাইকেলে। পরে পাশে একখানা জুতা ও চশমা দেখতে পেয়ে সন্দেহ হলে পানিতে নেমে খোজাখুঁজির এক পর্যায়ে যাত্রী সুমনকে পানির তলা থেকে মৃতবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয় ইউপি সদস্য আক্তার হোসেন মোবাইলে পুলিশকে খবর দিলে এস আই নূরনবী ঘটনাস্থানে পৌছে আহত তরুনকে সাতক্ষীরা হাসপাতালে পাঠান এবং নিহত সুমনকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।