ঢাকাMonday , 23 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজে পরিদর্শন করলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য


May 23, 2022 10:23 pm
Link Copied!

সাতক্ষীরা মেডিকেল কলেজে পরিদর্শন করলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
সোমবার বেলা ১২টায় নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে পরিদর্শনে আসেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। এসময় তাকে স্বাগত জানান সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুছ এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. সুব্রত ঘোষ। এরপর সাতক্ষীরা মেডিকেল কলেজকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সম্পর্কিত মতবিনিময় সভা কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডা. মো. দীন-উল ইসলাম, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল অনুষদের ডীন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নার্সিং অনুষদের ডীন ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক এবং শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. আব্দুর রউফ। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। পরে উপাচার্য তার সফরসঙ্গীদের নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের ক্যাম্পাস ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের সার্বিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।