ঢাকাMonday , 23 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছয় মাসে ৩বার আটক দেবহাটার মাদক ব্যবসায়ী 


May 23, 2022 10:37 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের অভিযানে চলতি বছরে মাদকদ্রব্য সহ ৩ বার আটক করেছে সাব্বির হোসেন (২৪) নামের এক যুবককে। সে দেবহাটার দক্ষিণ সখিপুর গ্রামের আব্দুল গফ্ফার গাজী ছেলে। সোমবার দেবহাটা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে আটক হয় সাব্বির। দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ জানান, থানার এসআই আসিফ মাহমুদ, এএসআই আব্দুল আলিম, এএসআই শামীম হোসেন, সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে নাংলা গ্রাম থেকে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে গাঁজাসহ আটক করেছে। এসময় তার কাছ থেকে ১শত গ্রাম গাঁজা উদ্ধার হয়।

সে এর আগেও মাদক সহ গ্রেফতার হয়। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসের ৫ তারিখে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাব্বির হোসেনকে আটক করে পুলিশ। এছাড়া ২১ ফেব্রæয়ারী থানা পুলিশের অভিযানে ৫০ গ্রাম গাঁজা সহ আটক হয় মাদক ব্যবসায়ী সাব্বির। সবশেষ ২৩ মে মাদক সহ আটক হয়েছে উক্ত মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন। প্রতিবার আটক হওয়ার জেল থেকে জামিনে বাড়িতে ফিরে পুনরায় শুরু করে করে মাদক ব্যবসা। অভিযোগ রয়েছে বর্তমান দেবহাটায় মাদক ব্যবসায়ীদের শীর্ষে রয়েছেন সাব্বির। ইতোপূর্বে সে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স হিসাবে কাজ করার সুবাদে মাদক সেবন ও ব্যবসার কৌশলরপ্ত করে। আর তাই আইনের চোখ ফাঁকি দিয়ে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।