ঢাকাSaturday , 21 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রকমেলন চাষ করে সাতক্ষীরায় ব্যাপক সাড়া জাগিয়েছে কৃষক হান্নান মোড়ল


May 21, 2022 10:29 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় সম্পূর্ণ অর্গানিক ও আধুনিক মালচিং পেপার পদ্ধতিতে উন্নত বুলেট জাতের রকমেলন চাষা বাদ করে ব্যাপক সাড়া জাগিয়েছে তালা উপজেলার নগর ঘাটা গ্রামের কৃষক হান্নান মোড়ল।
এবছর প্রথম বারের মত নিজের ২০শতাংশ জমিতে বুলেট জাতের রকমেলন চাষ করেছেন তিনি। যেখানে খরচ হয়েছে প্রায় ৪৫ থেকে ৫০হাজার টাকা। এবার ফলন পাবেন প্রায় ২৫০০কেজি । যার প্রতি কেজি রকমেলন এর মূল্য ৭০ থেকে ৭৫ টাকা করে ১লাখ ৮০ টাকা বিক্রি করবেন বলে আশা করেন তিনি।

তিনি আরো জানান, ইউটিউব থেকে ভিডিও দেখে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন’র সহযোগিতায় ও উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিটের আওতায় উদ্বুদ্ধ হয়ে তিনি রকমেলন চাষ করেছেন। উন্নয়ন প্রচেষ্টার কৃষি ইউনিট এই চাষে বিভিন্ন উপকরণ যেমন বীজ, মালচিং পেপার, জৈব সার ক্রয়ে আর্থিক ও কারিগরি সহায়তা করেছেন ।

জানা গেছে, রকমেলন হল মাস্কমেলন গোত্রের একটি উচ্চমূল্যের বিদেশি ফল। ফলের উপরের ত্বক পাথর (রক) এর মত, তাই এটি বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। পুষ্টিগুণে রকমেলন অনন্য। বিভিন্ন এন্টি-অক্সিডেন্ট সম্পন্ন এই ফলে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ এবং সি, যা উচ্চ রক্তচাপ, এজমা কমিয়ে দেয়। এতে উপস্থিত বেটা ক্যারোটিন ক্যান্সার রোধ করে। এ ছাড়া এটি খুব রসালো ফল, ৯০% পানি, যা হাইড্রেশন বজায় রাখে ও হজমে সহায়তা করে। চুল ও ত্বকের জন্যও এই ফল খুবই উপকারি, অল্প সময়ের মধ্যে উন্নত জাতের বিদেশি রকমেলন এ অঞ্চলে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে।

উন্নয়ন প্রচেষ্টার কৃষি অফিসার মো. নয়ন হোসেন বলেন, ‘রকমেলন একটি বাঙ্গি জাতীয় ফসল। এটি ২ থেকে ৩ কেজি ওজন হয়ে থাকে। এই ফসল চারা লাগানোর প্রায় ৫৫-৬০ দিন বয়সে উত্তোলন করা যায়। কৃষক হান্নান মোড়লের রকমেলন চাষ এই এলাকায় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীতে অনেক কৃষক রকমেলন চাষ করার আগ্রহ প্রকাশ করেছেন।’

সাতক্ষীরা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম জানান, ‘রকমেলন একটি লাভজনক ফসল। এটি জেলায় এই প্রথম চাষাবাদ হয়েছে। বর্তমানে প্রতি কেজি রকমেলন ৭০ টাকা বিক্রি হচ্ছে। যা গত রমজান মাসে ১২০ থেকে ১৫৫ টাকা বিক্রি হয়েছে। ধীর ধীরে অন্য কৃষকরা রকমেলন চাষে আগ্রহী হয়ে উঠবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।