ঢাকাSaturday , 21 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের ৮ সাফল্য


May 21, 2022 9:59 pm
Link Copied!

এমএ মামুন, দেবহাটা : দেবহাটার নারী শিক্ষা ক্ষেত্রে কলেজ পর্যায়ে একমাত্র বিদ্যাপিঠ সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজ। কলেজটি ১৯৯৬ সালে সখিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ছালামতুল্যাহ গাজী তার পিতা হাজী কেয়ামউদ্দীনের নামে প্রতিষ্ঠা করেন। সেই থেকে সখিপুরের এই ঐতিহ্যবাহী বিদ্যাপিঠটি সফলতার সাথে ছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করে আসছে। গত ১৮ ও ১৯ মে ছিলো জাতীয় শিক্ষা সপ্তাহ।

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে বুধবার অনুষ্ঠিত হয় কলেজ পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতা। এতে হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে শ্রেষ্টত্ব অর্জন করেছে ৮টি গ্রæপে। যার মধ্যে উপজেলার শ্রেষ্ট অধ্যক্ষ হয়েছেন হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম।

এছাড়া এ কলেজের নজরুল ইসলাম শ্রেষ্ট শ্রেণী শিক্ষক, মিলনী বালা মন্ডল শ্রেষ্ট গালর্স গাইড শিক্ষক, অনিশা পারভীন শ্রেষ্ট গালর্স গাইড, ফারজানা ইয়াসমীন একক বিতর্ক প্রতিযোগিতায়, মল্লিকা পাল দেশাত্মবোধক গান এবং লোক সঙ্গীতে, বিলকিস নাহার ও তার দল দলভিত্তিক জারী গানে উপজেলার শ্রেষ্ঠ হওয়ার সফলতা অর্জন করেছেন। এদিকে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজে এসকল নানা মুখী সাফল্য অর্জন করায় কলেজের পরিচালনা পরিষদের সভাপতি আব্দুল মাজেদ সহ অনন্য সদস্যবৃন্দ বিভিন্ন অভিভাবক এবং ব্যাক্তিবর্গের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।