ঢাকাSaturday , 21 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কৃষকলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


May 21, 2022 10:01 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় উপজেলা কৃষকলীগের আয়োজনে সখিপুর ইউনিয়ন পরিষদের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা কৃষকলীগের আহবায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডলের সভাপতিত্বে যুগ্ম-আহবায়ক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলাম, পৌর কৃষকলীগের সভাপতি সামছুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, তালা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য জিল্লুর রহমান বাবলু, দেবহাটা উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হুমায়ুন কবীর হীম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহবায়ক কমিটির সদস্য ও পারুলিয়া ৭নং ওয়ার্ড ইউপি সদস্য অসীম ঘোষ, নওয়াপাড়া ৩নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য অসিত কুমার ঘোষ, পারুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক ফরিজুল ইসলাম, সদস্য সচিব রবিউল ইসলামকুলিয়া ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক আব্দুল হামিদ হিমেল, যুগ্ম-আহবায়ক শেখ আরিফ, সদস্য সচিব শ্যামল সরকার সহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন নের্তৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।