ঢাকাSaturday , 21 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আধা নিবিড় চিংড়ি চাষ ব্যবস্থাপনায় দিন ব্যাপি কর্মশালা


May 21, 2022 10:05 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আধা নিবিড় চিংড়ি চাষ ব্যবস্থাপনা বিষয়ে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিন ব্যাপী পারুলিয়াস্থ আইডিয়াল প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উইনরক ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগীতায় এমএফআই- এনজিও কর্মীদের জন্য “নির্দিষ্ট ঋণ পণ্যের পরিচিতি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় আইডিয়ালের পরিচালক ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উইনরক ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর সত্যনারায়ন রায়, এ্যাসেসট্যান্ট ফাইন্যান্স কো-অর্ডিনেটর শহিদুল আলম খাঁন, হ্যাচারী গলদা ফার্মিং স্পেশালিষ্ট সুকুমার রায়, এডিও এগ্রিকালচার অফিসার (সেফটি) মাসুদ কামাল, পরিচালক এসডিসি জাহিদুল হাসান, আইডিয়ালের কো-অর্ডিনেটর (এম.এফ) আবুল কালাম আজাদ, এমইএল কো-অর্ডিনেটর (সেফটি) কামরুজ্জামান। কর্মশালায় উপকুলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় আধা নিবিড় চিংড়ি চাষ বিষয়ক আলোচনা করা হয়। এছাড়া উইনরক ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা খুলনা বিভাগের ১০টি উপজেলায় ২৫০০ মৎস্য চাষীদের দীর্ঘ ৫ বছর আধানিবিড় চিংড়ি চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে আসছেন।

এসময় প্রশিক্ষণার্থী চাষীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য আইডিয়াল, টিএমএসএস এবং সাস সংস্থাকে অনুরোধ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।