নিজস্ব প্রতিবেদক, আশাশুনি : আশাশুনিতে ৬ দিন ব্যাপী উপজেলার ভূমি সেবা সপ্তাহ শুরু করেছে উপজেলা ভূমি অফিস। বৃহস্পতিবার (১৯ মে) সকাল থেকে সেবা সপ্তাহের যাত্রা শুরু হয়েছে। সারাদেশের ন্যায় ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত আশাশুনিতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এবারের প্রতিপাদ্য ‘ভূমি অফিসে না এসে ভূমিসেবা গ্রহণ করুন’।
অনলাইনে নামজারী আবেদনের সাথে সাথে এখন যে কোনো নাগরিক ভূমি মালিক হলে অনলাইনে ভূমি উন্নয়ন করও প্রদান করতে পারবে। এছাড়াও যে কোনো তথ্য বা দিকনির্দেশনার জন্য ১৬১২২ নম্বরে ফোন করতে হবে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
