ঢাকাTuesday , 17 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন


May 17, 2022 9:45 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে। মঙ্গলবার (১৭ মে) সকালে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ০৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম. জগলুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন, যুগ্ম সাধারণ সম্পাদক স.ম. আব্দুস সাত্তার ও প্রভাষক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুশান্ত বিশ্বাষ বাবুলাল, আইন বিষয়ক সম্পাদিকা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি জি,এম আকবর কবীর প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক ফয়সাল আহমেদ সুমন এবং সঞ্চালনা করেন যুগ্ম আহŸায়ক মোঃ আব্দুর রফিক ও জি,এম রাশিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।