ঢাকাTuesday , 17 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ছাগলের দড়িতে পেচিয়ে মোটরসাইকেল আরোহী নিহত


May 17, 2022 9:35 pm
Link Copied!

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেরার পল্লীতে ছাগলের দড়িতে পেচিয়ে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মতিয়ার রহমান মোড়ল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) সকালে উপজেলার মাঝিয়াড়া গ্রামের খেজুরতলা নামক এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মতিয়ার রহমান মোড়ল মাছিয়াড়া গ্রামের আয়েজ উদ্দীন মোড়লের ছেলে।

উপজেলার খলিলনগর ইউপি সদস্য শিরিনা সুলতানা জানান, মতিয়ার রহমান মোড়ল মঙ্গলবার সকালে মোটরসাইকেল চালিয়ে তার মাছের ঘেরে যাওয়ার পথে খেজুরতলা এলাকায় ছাগলের দড়ির সাথে পেচিয়ে মোটরসাইকেলসহ পানিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূঘটনায় মতিয়ার রহমান মোড়লের মৃত্যু হয়েছে। তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।