ঢাকাTuesday , 17 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে সদর এমপির উঠান বৈঠক


May 17, 2022 9:58 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহ ইউনিয়নের ভবানিপুরে জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরকে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মে) বিকাল ৪টায় বাঁশদহা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার ফজর আলীর সভাপতিতে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আওয়ামী লীগ সরকার সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার অঙ্গিকার গ্রাম হবে শহর। সে লক্ষ্যে সেবা প্রত্যন্ত জনপদে পৌছে দিতে দ্রæত গতিতে কাজ করে যাচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। কোন এলাকায় মাটির রাস্তা থাকবেনা। রাস্তাঘাট, স্কুল কলেজ, শিক্ষা, বিদ্যুৎ, কৃষি ক্ষেত্রসহ সর্বদিকের উন্নয়নের কথা তুলে ধরে এমপি রবি আরো বলেন, প্রতিটি ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অভ‚র্তপূর্ব সাফল্য অর্জন করেছে।’

উঠান বৈঠাকে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বঙ্গববন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মফিজুর রহমান, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁশদহা ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলম রিপন, বদুরুজ্জামান খোকা, আহসানউদ্দীন, ইউপি সদস্য শাহাজান আলী, মোর্শেদ আলী, যুবলীগ নেতা আসাদুজ্জামান মিন্টুসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।