ঢাকাMonday , 16 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ভাড়াবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী পলাতক


May 16, 2022 1:47 am
Link Copied!

শেখ শাওন আহমেদ সোহাগ: কালিগঞ্জে ভাড়াবাড়ি থেকে রোজিনা পারভীন (৩৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই গৃহবধূ উপজেলার বাজারগ্রাম কাশেমপুর এলাকার মোহাম্মদ রায়হান আলীর মেয়ে ও ঝিনাইদহ জেলার কোটচাঁদ উপজেলার মোহরপুর এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।

সূত্র জানান, শফিকুল ইসলামের সাথে নিহত রোজিনা পারভীনের কয়েক বছর পূর্বে ইসলামী শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর থেকে ওই দম্পতি কালিগঞ্জ উপজেলা পরিষদের পাশে ভাড়াবাড়িতে বসবাস করতো।
বেশ কিছুদিন যাবত তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিলো।
এরই সূত্রধরে শনিবার দিবাগত রাতে রোজিনা ও শফিকুলের মধ্যে ঝগড়া হয়। রবিবার রাত সাড়ে ১১ টার দিকে পুলিশ তালাবদ্ধ ঘর থেকে রোজিনা পারভীনের মৃতদেহ উদ্ধার করে। নিহতের স্বামী পলাতক রয়েছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড। নিহত রোজিনা পারভীনের স্বামী পলাতক রয়েছে। সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।