ঢাকাSunday , 15 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই শিশু ও মা আটক


May 15, 2022 10:02 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: দু’ শিশুর বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষনচেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার
বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি গ্রামে এ ঘটনা ঘটে। এই অভিযোগে আটক করা হয়েছে ১২ ও ১১ বছরের দুটি শিশু ও তাদের মাকে।

মেয়েটির বাবা হাওয়ালখালি গ্রামের এক দিন মজুরের দায়েরকৃত মামলার বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ^জিত অধিকারী জানান, শনিবার বিকালে তাদের বাড়ির পাশেই ধর্ষনচেষ্টার এই ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু আকিব (১২) ও তার চাচাতো ভাই রফিকুল (১১) এই ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

পুলিশ মেয়েটির বাবার দায়ের করা মামলা অনুযায়ী ওই দুই শিশুকে এবং আকিবের মা রওশন আরাকে আটক করে থানায় নিয়ে আসেন। তবে আকিবের বাবা মোঃ টুটুল জানান, তাদের সাথে মেয়েটির পরিবারের জমিজমা সহ নানা বিষয়ে ঝগড়াঝাটি লেগেই আছে। ষড়যন্ত্রমূলকভাবে তার ছেলে, ভাতিজা ও স্ত্রীকে অভিযুক্ত করে থানায় মিথ্যা মামলা দেওয়া হয়েছে।

জানতে চাইলে হাওয়ালখালি গ্রামের ইউপি সদস্য রিপন জানান, একটি ধর্ষনচেষ্টার ঘটনা ঘটেছে বলে তিনিও শুনেছেন।
পুলিশ পরিদর্শক আরও বলেন, ধর্ষনচেষ্টা হওয়ায় মেয়েটির মেডিকেল পরীক্ষা করানো হয়নি। তবে অভিযুক্ত দু’ শিশুকে সাতক্ষীরার শিশু আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে। রওশান আরাকে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।