ঢাকাSaturday , 14 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত


May 14, 2022 8:53 pm
Link Copied!

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৮ টায় পাটকেলগাটার গরুহাটা রোডে হেলালের মিলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ঐ ব্যক্তি পাটকেলঘাটার চৌগাছা গ্রামের শেখ নাসির উদ্দীন বিলুর ছেলে আবু তাহের (১৮)। প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে ঐ ভ্যানচালক ঘটনাস্থলে তার ইঞ্জিন ভ্যানের উপর মালামাল তুলছিল। এ সময় পিছন দিক থেকে মালবাহী (সাতক্ষীরা ট-১১-০৬৩৪) নং ট্রাকটি তার শরীরের উপর দিয়ে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে বিকালে তার নিজ বাসবভনে দাফন করার জন্য নিয়ে গেছে। ঘটনাস্থল থেকে হেলপারসহ ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। বিষয়টি হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।