ঢাকাSaturday , 14 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সরকারি উপকার ভোগীদের বাড়িতে প্রতারকচক্র চেয়ারম্যানের জিডি


May 14, 2022 9:52 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’তে সরকারি উপকার ভোগীদের বাড়িতে প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর সদর কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন (যার নম্বর-৬৭০, তারিখ-১৪/০৫/২২)।

চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কুশুলিয়া ইউনিয়নে সরকারি উপকার ভোগী কয়েকজন ব্যক্তির বাড়িতে প্রতারকচক্র হাজির হয়ে আমার ও প্রশাসনের নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।

ওই চক্র উপকার ভোগীদের বাড়িতে যেয়ে বলে চেয়ারম্যান সাহেব আমাদের পাঠিয়েছে আমরা সমাজসেবা অফিসের লোক। আপনার সিমে ২০ হাজার টাকা রয়েছে। ওই টাকা উত্তোলন করতে হলে ৪ থেকে ৫ হাজার টাকা প্রয়োজন। এভাবে সাধারণ গরীব কয়েকজন উপকার ভোগীদের কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে আমি জানতে পেরেছি। তাৎক্ষণিক পুরো ইউনিয়নে মাইকিং করে সচেতনতামূলক প্রচার করার পাশাপাশি থানায় জিডি করেছি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। আমরা প্রতারকচক্রকে আটকের চেষ্টা চালাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।