ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর আয়োজনে সাতক্ষীরা জেলা রোভারের বাস্তবায়নে ৩৫৪ তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ১২ ই মে সকাল সাড়ে ১০টায় নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটে এই কোর্সের উদ্বোধন করা হয়।
পতাকা উত্তোলনের মাধ্যমে কোর্স এর শুভ উদ্বোধন ঘোষণা করেন কোর্স লিডার ও খুলনা বিভাগীয় প্রতিনিধি শহিদুল ইসলাম (এল টি)। এসময় উপস্থিত ছিলেন কোর্সের প্রশিক্ষক যথাক্রমে আফরোজ সরকার, ফাতেমা-তুজ-জোহরা, ইমদাদুল হক, ইয়াসিন আলি, এ এস এম আব্দুর রশিদ, এস এম আসাদুজ্জামান, তানভীর হোসেনসহ সাতক্ষীরার বিভিন্ন কলেজের রোভার নেতাবৃন্দ। ৫ দিনব্যাপী এই কোর্স আগামী ১৬ ই মে সমাপ্ত হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
