ঢাকাWednesday , 11 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা সদর ও সখিপুর ইউনিয়ন পরিষদ ভবনের কাজের লটারি


May 11, 2022 10:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা সদর ও সখিপুর ইউনিয়ন পরিষদ ভবনের কাজের লটারি সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ২ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইপিজি এর মাধ্যমে লটারী পরিচালনা করেন ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

৯ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দে সখিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মেরামত কাজে ৭০টি দরপত্রের লটারীতে দেবহাটার মেসার্স লাবি এন্টার প্রাইজ বিজয়ী হন এবং ৯লক্ষ ১৮ হাজার টাকা বরাদ্দে দেবহাটা সদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন মেরামত কাজে ৬০টি দরপত্রের লটারীতে সাতক্ষীরার মেসার্স নয়ন ট্রেডার্স বিজয়ী হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী শোভন সরকার, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাবেক জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।