ঢাকাWednesday , 11 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জমি দখলের পালটাপালটি অভিযোগ


May 11, 2022 10:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের জায়গা জমি অবৈধভাবে দখলের পাল্টাপাল্টি অভিযোগ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
কালিগঞ্জ শ্যামনগর মহাসড়কের পাশে ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে মতিয়ার রহমান মতি রাস্তার পাশে দোকান ঘর ও মোটরসাইকেল চলাচলের রাস্তা নির্মাণ করছে। ওই জায়গায়

মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত করিম বক্স গাইনের ছেলে হাফিজুর রহমান লোহার রড দিয়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এব্যাপারে মতিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় আমি দোকান ঘর নির্মাণ করছি। তবে হাফিজুর রহমানের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতক্ষীরা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজামুদ্দিন আহমেদ বলেন, লিখিত অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।