ঢাকাTuesday , 10 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা


May 10, 2022 9:17 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার তালায় জিহাদ সরদার (৩৮) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আতœহত্যা করেছে।ঘটনাটি ঘটেছে সোমবার (৯এপ্রিল) মধ্যরাতে তালা উপজেলার খলিশখালি ইউনিয়ন কাশিয়াডাঙ্গা গ্রামে। সে কাশিয়াডাঙ্গা গ্রামের মোঃ সেলিম সরদারের একমাত্র ছেলে ও কাশিয়াডাঙ্গা বাজারের দর্জি দোকানদার ছিলেন।
পারিবার ও এলাকাবাসী সূত্রে জানাযায়, বিগত তিনমাস পূর্বে জিহাদ সরদার হঠাৎ ব্রেনের সমস্যায় অসুস্থ হয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। একারণে তিনি ঘটনার রাতের কোনো এক সময় নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন।

পাটকেলঘাটা থানারঅফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকারের অনুমতি দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।