ঢাকাSaturday , 7 May 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় ৩জন আহত


May 7, 2022 9:43 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- নকিপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র আবুল কালাম (২০), কন্যা আশুরা (১৮) ও আছিয়া (১৫)। শুনিবার (০৭ মে) বিকাল সাড়ে ৫টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের ক্লিনিক মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জ থেকে মটরসাইকেল যোগে আবুল কালাম তার ২ বোনকে নিয়ে শ্যামনগরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।

এতে আছিয়া খাতুনের ডান পায়ের অর্ধেক কেটে পড়ে যায় এবং সমস্ত শরীর মারাত্মক আহত হয়ে রক্তাত হয়। আবুল কালামের ২পা, ২ হাতসহ তার ও তার বোন আশুরার শরীর বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লেগে রক্তাত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর সরকারি স্বাস্ব্য কমপ্লেক্সে ভর্তি করান। এছাড়া আছিয়াকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।