ঢাকাFriday , 29 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

উন্নয়নের অগ্রযাত্রায় সবাই দেশ সেবায় এগিয়ে আসুন


April 29, 2022 9:54 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনির বুধহাটায় ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল চত্বরে শুক্রবার এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি বলেন, জননেত্রী দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হয়েছে। দেশের চলমান উন্নয়নের সাথে সাথে আশাশুনিতে উন্নয়ন কর্মকাÐ অব্যাহত রয়েছে যা অব্যহত থাকবে। বুধহাটা বাজার অনেক বড় বাজার, এর সার্বিক উন্নয়নে আমার সহযোগিতা থাকবে।

এলাকার জলাবদ্ধতা নিরসনে খালের নেটপাটা অপসারণ, সড়ক, যোগাযোগ , স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উত্তরোত্তর উন্নতি করতে আপ্রাণ চেষ্টা করব। আপনারা দ্বিধা দ্বন্দ্ব ভুলে উন্নয়নের অগ্রযাত্রায় সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশ সেবায় জন্য এগিয়ে আসুন। প্রত্যেকে যার যার অবস্থান থেকে দেশ সেবায় এগিয়ে এলে বাংলাদেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে।

বুধহাটা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মাহবুবুর হক ডাবলুর সার্বিক ব্যবস্থাপনায় ও সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভুজিত মন্ডল, থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, শাহনেওয়াজ ডালিম, হোসেনুজ্জামান হোসেন, এসএম ওমর সাকি পলাশ, প্রভাষক দিপংকর বাছাড় দীপু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, আব্দুল আলিম মোল্যা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুজ্জামান খোকন, বুধহাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এটিএম আক্তারুজ্জামান, সম্পাদক মোহাম্মদ আলী, আওয়ামী লীগ নেতা জলিল ঢালী প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা বেলাল বিন রফিক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।