ঢাকাThursday , 28 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ইয়াবাসহ একজন আটক


April 28, 2022 9:55 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : শ্যামনগরে নৌ পুলিশের অভিযানে ইয়াবাসহ শেখ শাহ আলম (৪০) নামে একজনকে আটক করা হয়েছে। সে উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশের একটি টিম বুধবার রাত ৯টার দিকে মুন্সীগঞ্জ বড় ভেটখালী খালপাড়ের পাকা রাস্তা থেকে শেখ শাহ আলমকে আটক করে।

এসময় তার দেহ তল্লাশী করে ৬পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় সেখান থেকে কয়েকজন দৌড়ে পালিয়ে যায়। মুন্সীগঞ্জ নৌ ফাঁড়ির ইনজার্জ এস আই তারক বিশ্বাস আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে পলাতক মাদককারবারীদের সনাক্তের চেষ্টা চলছে। এছাড়া আটককৃত আসামীকে মামলা দিয়ে শ্যামনগর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। মামলা নং ৫২।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।