ঢাকাThursday , 28 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন’র ইফতার মাহফিল


April 28, 2022 9:33 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ২৬ রমজান মৌবন রেস্তোরায় সংগঠনের সভাপতি ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, বিএমএ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার, ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি আ.ম আক্তারুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, কোষাধ্যক্ষ ডা. সি.এম নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক, নির্বাহী সদস্য মো. ফজলুর রহমান, মো. আবুল খায়ের, বিধান চন্দ্র মন্ডল, শাহীন আলম, পুলক কুমার পাল, মো. গোলাম রব্বানী, মো. ইখতেখার আলমসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার ইফতার মাহফিলে সংগঠনের প্রয়াতদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করা হয় এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।