ঢাকাWednesday , 27 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বিনামূল্যে বীজ-সার বিতরণ ও কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা


April 27, 2022 10:07 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা শেষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান।
উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০০ জন কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।

এর আগে কৃষি কর্মকর্তা রাজিবুল হাসানের সভাপতিত্বে উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল গণি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, আব্দুল ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় প্রণোদনা বিতরণ, পাঠ সবজি প্রদর্শনী মনিটরিং, পারিবারিক পুষ্টি বাগান, মৌসুমওয়ারী জেলা ভিত্তিক বিভাজন, বোরো ধান কর্তন, খরিপ-১ মৌসুমে আউশ বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।