ঢাকাMonday , 25 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেতনানাশক স্প্রে ও ছুরিসহ অজ্ঞান পাটির দুই সদস্য আটক


April 25, 2022 10:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা শহরে চেতনা নাশক স্প্রে ও দুটি টিপ ছুরিসহ অজ্ঞান পাটির দুই সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল ভোর রাতে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলা শহরের কোটালিপাড়ার কান্দিআম্বর এলাকার মইজদ্দিন শেখের ছেলে হাবিবুর রহমান ওরফে বাবু ও সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদোঘাটা এলাকার কুমারেশ মন্ডলের ছেলে হিমালয় মন্ডল।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার জানান, সংঘবদ্ধ অজ্ঞান পার্টির কয়েক জন সদস্য সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল সংলগ্ন খুলনা রোড মোড় এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে গোয়েন্দা পুলিশের এসআই শিমুল হালদার, এএসআই মাজেদুল ইসলামসহ সঙ্গীয় কয়েক জন ফোর্স সেখানে অভিযান চালায়।

এ সময় সেখান থেকে সংঘবদ্ধ অজ্ঞান পার্টির উক্ত দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চেতনা নাশক স্প্রে ও দুটি টিপ ছুরি জব্দ করা হয়। তিনি আরো জানান, আটককৃত দু’জনের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।