ঢাকাSaturday , 23 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না সাতক্ষীরা পৌরসভার কর্মী ওবায়দুলার


April 23, 2022 9:41 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরা হলো না সাতক্ষীরা পৌরসভার কর্মী ওবায়দুলার। দ্রæতগামি মামুন পরিবহন কেড়ে নিল তার প্রাণ। শনিবার সকাল সোয়া আটটার দিকে সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়কের বকচরা চার রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুলা (৫৮) সাতক্ষীরা শহরের জজ কোর্ট সংলগ্ন পলাশপোল সরকার পাড়ার ছবর আলীর ছেলে।
সাতক্ষীরা শহরের পলাশপোল সরকারপাড়ার লিয়াকত আলী জানান, তার ভাই ওবায়দুলাহ সাতক্ষীরা পৌরসভার পানি সরবরাহ লাইনের কর্মী। শুক্রবার বিকেলে সে তার ডায়াং মোটর সাইকেলে সদর উপজেলার সীমান্তবর্তী ছনকা গ্রামে যায়। শনিবার সকালে সে শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল। পথিমধ্যে সোয়া আটটার দিকে বকচরা মোড়ে বাইপাস সড়ক পার হওয়ার সময় যশোর থেকে সাতক্ষীরাগামি মামুন পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৫-৪৬৪৫) তাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। জনতা ঘাতক পরিবহনটি আটক করে পুলিশে সোপর্দ করেছে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক দেব কুমার সাহা জানান, দুর্ঘটনা কবলিত মামুন পরিবহন ও নিহত ওবায়দুলার ক্ষতিগ্রস্ত মোটর সাইকেলটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নিহতের লাশ। তবে পরিবহনের চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।