ঢাকাFriday , 22 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া সীমান্তে এলএসডিমাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


April 22, 2022 9:39 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: কলারোয়ার কাকডাঙা সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে দুই বোতল ভারতীয় এলএসডি মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীর নাম নজরুলইসলাম (৪৭)। নজরুল ইসলাম উপজেলার গাড়াখালী গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।

গতকাল শুক্রবার সকালে টহলরত বিজিবি সদস্যরা উপজেলার কেড়াগাছি ইউনিয়নের গাড়াখালী এলাকা থেকে সন্দেহভাজন অবস্থায় আটক করে তার দেহ তল্লাশী করে এলএসডি উদ্ধার করে।

সাতক্ষীরা ৩৩বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ জানান, কাকডাঙা সীমান্তে ভারত থেকে লিস্যারজিক এসিডডাইথ্যলামাইড (এলএসডি) মাদক বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা চলমান আছে। উপজেলার কাকডাংঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবু তাহের পাটোয়ারি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে দুই বোতল এলএসডি মাদকসহ নজরুল ইসলামকে আটক করা হয়।

কলারোয়া থানার ওসি জানান বিজিবি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। জব্দকৃত মাদকসহ আসামী নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।