ঢাকাThursday , 21 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার মাদক ব্যবসায়ী বাশার ৮৭ বোতল ফেন্সিডিলসহ আটক


April 21, 2022 10:18 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : র‌্যাবের অভিযানে দেবহাটার সখিপুর গ্রামের মাদক ব্যাবসায়ী আবুল বাশার (৩২) আটক হয়েছে। সে উপজেলার সখিপুর এলাকার মৃত সৈয়দ আলী সানার ছেলে। গত ২০ এপ্রিল আনুমানিক রাত ৯ টার দিকে সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইনের অভিযানে বাশারকে ৮৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।

র‌্যাবের সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে দেবহাটার সখিপুর এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার সময় অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেন্সিডিল, ১ টি মোবাইল ফোন ও ১ টি সিমকার্ডসহ আবুল বাশারকে হাতে নাতে আটক করা হয়। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।