ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল


April 20, 2022 9:31 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ১৮ রমজান সাতক্ষীরা মেডিকেল কলেজের পরীক্ষা হলে কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদর-ই-খুদা, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাতক্ষীরা’র সভাপতি ডা. মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুস সবুর, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।