ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝিকরগাছায় কুল চাষের পাশাপাশি তরমুজ চাষ করে স্বাবলম্বী আব্দুল লতিফ


April 20, 2022 10:01 pm
Link Copied!

মোঃ শাহারুল ইসলাম রাজ, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলার ৯ নাম্বার হাজিরবাগ ইউনিয়নের মাটি কোমরা গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল লতিফ (৩৫) তিনি একজন কুল চাষি, দীর্ঘদিন ধরে কুল চাষ করে আসছেন, কিন্তু কুল চাষে ভাল লাভ জনক না হওয়ায় বিকল্প পন্থায় সাথি ফসল হিসাবে নিজ প্রচেষ্টায় ঝিকরগাছার মাটিতে তিনিই যেন প্রথম তরমুজ চাষ করছেন বলে জানাযায়।

জানতে চাইলে তিনি আরও বলেন কুল চাষে ভাল লাভ না পেয়ে বিকল্প পথ খুজতেছিলাম,এই ব্যাপারে ঝিকরগাছা কৃষি অফিসারের নিকট পরামর্শ চাইলে ভাল কোন পরামর্শ পাইনি, যে পরামর্শ দিছে সেটা আমার পছন্দ হয়নি। তখন আমি নিজে ভাবছি কি করা যায়।কুল চাষের সাথি ফসল কি করব,ভেবে নিজেই ঝুঁকি নিয়ে গত বছর আগে তরমুজ চাষ শুরু করি, তিনি আরও বলেন তরমুজ গাছের বিজ রোপন থেকে শুরু করে ২০ থেকে ২৫ দিনে মাধ্যে ফল আসে, ষাট থেকে পয়ষট্রি দিনে ফল ভাঙ্গা যায়, আর যে সময়টাতে তরমুজ চাষ হয় সে সময় কুলের কোন ক্ষতি হয় না,বরং তরমুজ চাষ করলে কুল গাছ সার,পানি ও ভাল ভাবে পাই ।

সাথে শশা বা ক্ষিরাই চাষ তো তার সাথে এক প্রকার বোনাস হিসাবে আছেই। আব্দুল লতিফ আরো বলেন যে আমি তিন বিঘা জমিতে কুলের সাথে সাথি ফসল হিসাবে তরমুজ ও শশা চাষ করছি, তাতেই আমি সাবলম্বী, বর্তমানে আমি সুখেই আছি। তবে সরকার যদি আমাদের মত ক্ষুদ্র চাষীদের স্বল্প মুল্যে কিছু ঋন দেওয়ার ব্যবস্থা করত তাহলে চড়া সুদে এনজিওর নিকট থেকে ঋন নেওয়া লাগতো না। আমাদের একটু সুবিধা হত। তরমুজের মূল্য জানতে চাইলে বলেন, আমরা চাষি চাষ করি কিন্তু কোন ফসলের ন্যায্য মূল্য পাই না, যারা মূলত সেন্টিগেট করে রেখেছে আমরা তাদের নিকট জিম্মি, প্রশাসন ও সরকারের নিকট দাবি করব যেন এই সেন্টিগেট ভেঙ্গে দেয়, তাহলে আমরা চাষীরা ন্যয্য মূল্য পাব আশা করি,আমরা ক্ষেত থেকে ২০-২৫ টাকা দরে তরমুজের দাম পায় বাকিটা সেন্টিগেটের দখলে। আব্দুল লতিফের চাষে সহযোগী তার বাবা ও ভাই বলেন আমরা চাই যে আমাদের মত আরো অনেকে এই ভাবে বিভিন্ন ফসলের সাথে সাথি ফসল হিসাবে চাষ করুক, আর সরকার চাষীদের প্রতি নজর দিক ও সবাই যারা কুল চাষি তারা কুলের সাথে পাশা পাশি সাথি ফসল হিসাবে চাষ করুক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।