ঢাকাWednesday , 20 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা কৃষকলীগের ইফতার ও কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


April 20, 2022 10:03 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা কৃষকলীগের আয়োজনে ইফতার মাহফিল ও কৃষকলীগের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
গতকাল লেকভিউ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা সদর -২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। আমন্ত্রিণ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম।

জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। বক্তব্য রাখেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এড. আল মাহমুদ পলাশ, সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ আবু রায়হান, পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহ আনারুল ইসলাম, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, তালা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ময়নুল হোসেন, আশাশুনি উপজেলা সভাপতি সেলিম রেজা। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনজুর হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।