ঢাকাSaturday , 16 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় ঘুড়ি উড়াতে গিয়ে কিশোর নিহত


April 16, 2022 9:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জের নলতায় ঘুড়ি উড়াতে গিয়ে বেলাল হোসেন শান্ত (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৫ এপ্রিল ) রাত ৯টার দিকে নলতা শরীফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শান্ত নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় সূত্র জানান, শান্ত ছোট থেকে হার্টের সমস্যায় ভুগছিলেন।

শুক্রবার রাতে ঘুড়িতে লাইট ফিটিং করে উড়াতে যেয়ে হুছট খেয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নলতা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।