ঢাকাFriday , 15 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিভিন্ন হাট বাজের চড়া দামে ও ওজনে বিক্রি হচ্ছে তরমুজ: ঠকছে  ক্রেতা


April 15, 2022 9:19 pm
Link Copied!

আঃ সালাম, ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা পৌরসভাসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাট বাজারে চড়া দামে তরমুজ ওজনে বিক্রি হচ্ছে। তরমুজের দাম বেশি হওয়ায় সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ব্যবসায়ীরা বিঘা, ক্ষেত ও পিস হিসাবে তরমুজ কিনলেও তারা সে গুলো বাজারে বিক্রি করছে কেজি দরে। ফলে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভ করছে, আর ক্রেতারা সাধারন ঠকছে নিরবে।

পৌর বাজারসহ কলারোয়া ঝাউডাঙ্গা মাধবকাটি,কদমতলা, আগড়দাড়ি বাশদাহ হাটেরমোড় বড়বাজার বিনেরপোতা পাটকেলঘাটা তালা বাজার দেবহাটা কালিগঞ্জ আশাশুনি শ্যামনগরসহ বিভিন্ন বাজারে কেজি দরে তরমুজ বিক্রি হচ্ছে। শুধু ওজনে বিক্রি নয়, কোন কোন বাজারে তরমুজের দাম কেজি প্রতি বেশি নেয়া হচ্ছে। ব্যবসায়ীরা ক্ষেতধরে ও পিস হিসাবে তরমুজ কেনার পাশাপাশি আড়ৎ থেকেও পিস হিসাবে তরমুজ নিয়ে আসছে বলে এ প্রতিবেদককে জানান, অথচ তারা বিক্রি করছে ওজনে। সরেজমিনে দেখা যায়, ছোট আকারে প্রতি পিস তরমুজ ৩৫ থেকে ৫০ টাকা আর বড় প্রতি পিচ তরমুজ ৬০ থেকে ১০০ টাকা করে কিনেছে আড়ৎ থেকে। সিন্ডিকেট করে তরমুজ ব্যবসায়ীরা মৌসুমের শুরুতে ৫০ টাকা কেজি বিক্রি করলেও এখন প্রতি কেজি ৩০/৪০ টাকা কেজি দরে বিক্রি করছে। সে হিসাবে ছোট বড় প্রতিটি তরমুজে তারা ৩০থেকে ৭০ টাকা লাভ করছে।

তরমুজ ব্যবসায়ী শেখ মিজানুর রহমান জানান, পটুয়াখালী জেলা কোয়াকাটার আড়ৎ থেকে পিচ হিসাবে কিনে এনেছি। ঝাউডাঙ্গা ব্যবসায়ী জানান, ডুমরিয়া উপজেলার মাগুরখালীতে ৩বিঘা তরমুজের ক্ষেত ক্রয় করেছেন। ক্ষেত থেকে তরমুজ বাজারে এনে প্রতি কেজি ৩৫/৪০ টাকা দরে বিক্রি করছে। পিচ হিসাবে তরমুজ কিনে কেজি দরে বিক্রি করার কথা জানতে চাইলে তিনি বলেন, সবাই বিক্রি করছে তাই আমিও করছি। ঝাউডাঙ্গা বাজারের তরমুজ ব্যবসায়ী জানান, তারা কয়রা থেকে তরমুজ ক্রয় করে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে তরমুজ বিক্রি করছে। অন্য তরমুজ ব্যাবসায়ীরা জানান, এ বছর বৃষ্টি না হওয়ায় তরমুজের দাম অনেক বেশি। ক্ষেত থেকে অনেক সময় মণ হিসাবে তরমুজ কিনতে হচ্ছে। তাই আমরা ওজনে তরমুজ বিক্রি করছি। সবাই পিচ হিসাবে বিক্রি করলে আমিও করবো। , কয়েক বছর আগেও পিচ হিসাবে তরমুজ ক্রয় করছি। এখন ৬ কেজি ওজনের একটি তরমুজ ১৮০ টাকা দিয়ে ক্রয় করতে হচ্ছে। যা পিচ হিসাবে ৮০/৯০ টাকায় ক্রয় করা যেত।

ওজনে বিক্রি করায় তিনিসহ সকল ক্রেতা ঠকছেন বলে তিনি দাবি করেছেন। তরমুজ ওজনে বিক্রি হওয়াতে একটি ছোট তরমুজ কিনতে ১০০-১৫০ টাকা লাগছে। ঝাউডাঙ্গা বাজারে এয়াকুব আলী বলেন ওজনে তরমুজ বিক্রি হওয়ায় আমাদের মত ভ্যান চালকরা তরমুজ কিনতে পারছেনা বলে তিনি জানান। রমজান মাস আর প্রচন্ড তাপদাহের সুযোগ কাজে লাগিয়ে তরমুজ ব্যবসায়ীরা অধিক লাভের আশায় চড়া দামে তরমুজ বিক্রি করছেন। বাজার মনিটরিং এর অভাবে এমনটাই হচ্ছে বলে ক্রেতা সাধারণ মনে করেন।অন্তত রমজান মাসে তরমুজের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিংএর জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্বল্প আয়ের মানুষেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।