সাতক্ষীরা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমাদের অর্থনিতীর সাতক্ষীরা প্রতিনিধি শেখ ফরিদ আহমেদ ময়নার মেঝ ভগ্নিপতি দৈনিক পত্রদুতের সাবেক নির্বাহী সম্পাদক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক প্রকৌশলী মো: সুলতানুল ইসলাম বাধ্যক্ষ জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন)। তিনি বুধবার দুপুর তিনটায় পনের মিনিটে সাতক্ষীরা শহরের মনজিদপুর সরকারি কলেজ রোড নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৭) বছর। মৃত্যুকালে ২ছেলে, ১ মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। (প্রেস বিজ্ঞপ্তি)।
