ঢাকাWednesday , 13 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিধবা খাজিদার অনিরাপদ বসতঘরে ঝুঁকিপূর্ণ জীবনযাপন


April 13, 2022 9:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিধবা অসহায় খাদিজা পরিবারের অনিরাপদ ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস। তিনি একজন অতি দরিদ্র, অস্বচ্ছল বিধবা নারী শ্রমিক। তার সংসারে তিনজন সদস্য অথচ আমি একাই উপার্জনকারী। তার এক কন্যা সন্তান কলেজ পড়–য়া ও মেধাবী। তার যে জায়গা আছে তা ভূমিহীনের সমতুল্য। তার মাটির একটি কাঁচা ঘর বেধে অতিকষ্টে বসবাস করছি। যা অত্যন্ত পুরাতন ও নড়বড়ে। অতি কষ্টে জীবন জীবন চলছে।

মাটির তৈরী খড়ের ছাউনিযুক্ত ঘরের চালের উপর পলিথিন দিয়ে ছেয়ে রেখেছে। প্রাকৃতিক ঝড়-বৃষ্টি হলেই তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিদারুন দুঃচিন্তায় থাকে। তার ঘরটি বিগত সময়ে যথাক্রমে আইলা, সিডর, আম্ফান, বুলবুলি ও অন্যান্য প্রাকৃতিক ঝড়ে কয়েকবার ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাকৃতিক যে কোন বিপর্যয়ে তিনি পরিবারের সকলকে নিয়ে নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে যান। তার পরিবার নিয়ে বসবাসের অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। অভাবের তাড়নায় তিনি নিরাপদ কোন ঘরও তৈরী করতে পারছেন না। তাই তিনি সরকারে কােছ তার অবস্থা পরিদর্শনপূর্বক একটি সরকারী নিরাপদ বসতঘরের দাবী জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।