ঢাকাTuesday , 12 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইসলামী ব্যাংকের ইফতার ও আলোচনা সভা


April 12, 2022 9:13 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ‘‘সার্বজনীন কল্যাণে মাহে রমযান’’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) ইসলামী ব্যাংক কালিগঞ্জ শাখার আয়োজনে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসডিপি ও শাখা প্রধান হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কালিগঞ্জের এসএডিপি ও শাখা প্রধান নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা প্রমুখ।
সিনিয়র অফিসার সাইমুম হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ, ব্যাংকের গ্রাহকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাদ্দিস মোহাম্মদ আকরাম হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।