ঢাকাMonday , 11 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা


April 11, 2022 9:29 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ,মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ,দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনারুল হক,পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আবু রায়হান তীতু, উপসহকারী কৃষি অফিসার শওকাত ওসমান,শিক্ষা অফিসার শাহাজান আলী, একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান,দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিম উদ্দীন.দেবহাটা সরকারী হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান,আনছার ভিডিপি কর্মকর্তা আশালতা পারভীনসহ বিভিন্ন দপ্তর প্রধান ও এজিও কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষাসহ বাঙালী সাংস্কৃতির অন্যতম উৎসব মুখর দিন বাংলা নববর্ষ ১৪২৯ উৎসব মুখর পরিবেশে উদযাপনের লক্ষে ঐদিন সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণঢ্য শোভাযাত্রা ্ঐতিহ্যবাহী বণবিবির বট তলায় এসে মিলিত হবে। পরে বট তলা চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।