ঢাকাFriday , 8 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে স্কাউট দিবস পালিত


April 8, 2022 8:10 pm
Link Copied!

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগরে বাংলাদেশ স্কাউট দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা ক্যাম্পাসে বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।

অনুষ্ঠানে প্রবীণ স্কাউট লিডার বীর মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম, ওয়াসিম কুমার মন্ডল, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি, অধ্যক্ষ মাওলানা ওজায়েরুল ইসলাম, অধ্যক্ষ আজিয়ার রহমান, প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক মতিউর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান লাভলু, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক সেলিনা কাজল, ক্রীড়া শিক্ষক রনজিৎ বর্মন, ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর কবির, ক্রীড়া শিক্ষক নিশিত কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে শ্যামনগর সদরের নকিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, নকিপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জোবেদা সোহরাব মাধ্যমিক বিদ্যালয় ও কাঁঠালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দল উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।