তালা প্রতিনিধি : ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য’ প্রতিপাদ্য ¯েøাগানকে সামনে রেখে তালায় বিশ্ব স্বাস্থ্য দিবস-২২ পালিত হয়েছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স এর সেমিনার কক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আবাসিক মেডিকেল অফিসার ডা. বাপ্পাদিত্য গাইন বক্তৃতা করেন। এসময় হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
