কেশবপুর প্রতিনিধি: কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ১৪ শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।
কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক রেজাউল ইসলাম, শিক্ষক সাহা বৈদ্য নাথ, শিক্ষক আবু দাউদ, চারুপীঠের প্রশিক্ষক বিপ্লব হোড়, সাগর চ্যাটার্জী, সৈয়দা জান্নাতুল মাওয়া ও সৌরভ ধর জয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
