ঢাকাWednesday , 6 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দুটি অবৈধ বালু উত্তোলন বোর্ডসহ ৬ জন আটক


April 6, 2022 8:52 pm
Link Copied!

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগরে নৌ পুলিশের অভিযানে ২টি অবৈধ বালু উত্তোলনের বোর্ডসহ ৬ জনকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার (৬ এপ্রিল) দুপুর ১২ টায় বুড়িগোয়ালীনি নৌ থানার এস আই নাজমুল হোসেনের নেতৃত্বে গাবুরার খোলপেটুয়া নদী থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার দক্ষিণ ১ সোরার নুরুজ্জামন (২৬), মো: ইউনুচ (৩৬), মো: কামাল (৪৪), মো: জুলফিকার (৩৫), মো: বাবলু (৩৪) ও মো: হাসান (৩২)। আটককৃতদের নিয়মিত বালু উত্তোলনের দায়ে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়। জানা গেছে, গাবুরার একটি চক্রকের সাথে চুক্তি করে কার্গো ও বোর্ড মলিকরা ভাঙন কবলিত এলাকা থেকে বালু উত্তোলন করে এলাকার বিভিন্ন স্থানে মোটা অংকের টাকায় বিক্রয় করে থাকে।

বালু উত্তোলনকারি নুরুজ্জামান বলেন, গাবুরার চকবারা গ্রামের আবদুল্লাহ গাবুরা ভূমি অফিসে অস্থায়ী ভাবে কাজ করে থাকে। ভূমি অফিসের নাম ভাঙিয়ে অবৈধ বালু উত্তোলন কারীর কাছ থেকে প্রতিবার ৬শত থেকে ৭শত টাকা নিয়ে থাকে। এ টাকা নায়েব থেকে শুরু করে প্রশাসনিক বিভিন্ন খাতে ব্যায় করতে হয় বলে আব্দুল্লাহ বালু উত্তোলন কারিদের। তিনি আরো জানান, আব্দুল্লাহকে টাকা না দিলে অবৈধ বালু উত্তোলন কারিদের প্রশাসনের কাছে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে থাকে। এদিকে অন্য আরেক জন গাবুরা জেলেখালী গ্রামের রিয়াসাদ আলী ও একই ভাবে অবৈধ বালু উত্তোলন কারিদের কাছ থেকে টাকা নিয়ে বালু উত্তোলনের সুযোগ করে দেয় বলেও জানান আটক নুরুজ্জামান। এ ঘটনার পর রিয়াসাদের কাছে টাকা নেওয়ার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আগে টাকা নিতাম এখন আর নেই না। আব্দুল্লাহ বলেন, আমি কারো থেকে টাকা নেই না। এ বিষয়ে বুড়িগোয়ালীনির নৌ থানার অফিসার ইনচার্জ খান শরীফুল ইসলাম বলেন, বেলা ১২ টায় অবৈধ বালু উত্তোলনের সময় ২ টা বোর্ড ও ৬ জনকে আটক করে নিয়মিত মামলা দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।