ঢাকাWednesday , 6 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৫০ হাজার জাল টাকাসহ আটক এক


April 6, 2022 9:02 pm
Link Copied!

তালা প্রতিনিধি : র‌্যাব-৬ এর বিশেষ অভিযানে তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রাম থেকে আতাউর রহমান (৪৯) নামের এক জাল টাকার ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) বিকালে মুড়াগাছা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ হাজার জাল টাকা উদ্ধার করে র‌্যাব।

আটক আতাউর মুড়াগাছা গ্রামের জব্বার সরদারের ছেলে। ধৃত জাল টাকা চক্রের সদস্যকে এদিন তালা থানায় সোপর্দ করা হয়। তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর একটি টিম তালা উপজেলার মুড়াগাছা গ্রামে অভিযান চালায়। এ সময় এলাকার আতাউর রহমানকে আটক করে তার কাছে তল্লাসি করলে ৫০০ এবং ১০০ টাকার নোটসহ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। আটক আতাউরের বিরুদ্ধে তালা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। বুধবার তাকে সাতক্ষীরা জেলা হাজতে প্রেরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।