ঢাকাWednesday , 6 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় অ্যাডভোকেসী নেটওয়ার্ক সদস্যদের প্রশিক্ষণ সম্পন্ন


April 6, 2022 8:40 pm
Link Copied!

তালা প্রতিনিধি : সুশাসন, গণতন্ত্র, মানবাধিকার, পিছিয়ে পড়া জনগোষ্ঠির জীবন-মানের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও অ্যাডভোকেসী বিষয়ে তালা উপজেলা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সদস্যদের ৩দিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার তালা উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষন কর্মসূচীর আনুষ্ঠানিক সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ি ও মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. মফিজ উদ্দীন। বিষয় ভিত্তিক প্রশিক্ষন প্রদান করেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার।

ক্রিশ্চিয়ান এইড ও ইউরোপিয়ান ইউনিয়ন’র কারিগরি ও আর্থিক সহযোগীতায়, ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে “পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহন” বিষয়ক প্রকল্পের আওতায় ৩দিনের প্রশিক্ষন ৫এপ্রিল সম্পন্ন হয়। এরআগে গত ৩ এপ্রিল তালা উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন। ওয়েভ ফাউন্ডেশন’র বিভাগীয় ফ্যাসিলেটেটর মো. জহির উদ্দীন’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা অ্যাডভোকেসী নেটওয়ার্ক কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক জুলফিকার রায়হান. সহ-সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য জয়ন্তী দাশ প্রমুখ বক্তৃতা করেন। প্রশিক্ষন কর্মসূচীতে বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি, পিছিয়ে পড়া জনগোষ্ঠির প্রতিনিধি, আদীবাসি মুৃন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি, ট্রান্সজেন্ডার প্রতিনিধি ও নারী প্রতিনিধি অংশগ্রহন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।