ঢাকাMonday , 4 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত


April 4, 2022 9:15 pm
Link Copied!

ইউনিয়ন পরিষদে প্রত্যেক মাসে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিয়মিত মাসিক সভা করতেই হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশ্যে করে বলেন আপনাদের এলাকায় বাল্যবিবাহের ঘটনা ঘটলে সেটা প্রতিরোধে বা বন্ধ করতে উপজেলা প্রশাসনকে খবর দিতে হয় বাল্যবিবাহ বন্ধ করতে অথচ এ দায়িত্ব আপনাদের। এখন থেকে আপনাদের দায়িত্ব আপনাদেরই পালন করতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির নিয়মিত মিটিং এর রেজুলেশন করতে হবে এবং উপজেলা মাসিক মিটিংয়ে আনতে হবে। সর্বপ্রথমে এলাকায় বাল্যবিবাহের কারণ ফাইন্ড আউট করতে হবে যে, কেন বাল্যবিয়ে হচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে বলেন প্রতিটি ইউনিয়নের স্কুলে স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সমাবেশ করতে হবে। যাতে অভিভাবক এবং শিক্ষার্থীরা বাল্যবিবাহের কুফল সম্পর্কে অবগত হতে পারে। যেসব স্কুল এই বিষয়ে ভাল কাজ করবেন তাদেরকে পুরস্কারের আওতায় এনে সম্মানিত করা হবে। এছাড়া সাতক্ষীরা পৌরসভায় বাল্যবিবাহ প্রতিরোধে কোন কমিটি নেই উল্লেখ করে বলেন পৌরসভাকে এই কমিটি গঠন করে কার্যকর ভ‚মিকা রেখে বাল্যবিবাহ প্রতিরোধে অবদান রাখার পরামর্শ দেন। সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের সাথে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগীতায় উপজেলা ডিজিটাল কর্নারে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা উপরোক্ত কথাগুলো বলেন।

রবিবার সকাল সাড়ে ৯ টায় সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্য্রাকের জেলা সমন্বয়কারী মোঃ হুমায়ুন কবির, শিবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের ও পৌর নিকাহ রেজিষ্টার মোঃ মাহবুবুর রহমান। সভায় উপস্থিত ছিলেন আলিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস রউফ, ভোমরা ইউপি চেয়ারম্যান মোঃ ইসরাইল গাজী,লাবসা ইউপি’র প্যানেল চেয়ারম্যান ফেরদৌসি ইসলাম মিষ্টি, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান মোঃ মহিতুল্লাসহ, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা, যুব প্রতিনিধিবৃন্দ ও ব্য্রাকের এ্যাসেসিয়েট অফিসার জাহিদা খাতুন প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।