ঢাকাMonday , 4 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

এতিম শিশুদের ইফতার করালেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


April 4, 2022 9:22 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এতিম শিশুদেরকে ইফতার করালেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (০৪ এপ্রিল) ২ রমজান বিকাল সাড়ে ৫টায় পুরাতন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ যান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি এবং সেখানে এতিম শিশুদের সম্পর্কে খোঁজ-খবর নেন, তাদের সাথে কথা বলেন এবং কিছু সময় অতিবাহিত করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এ এতিম শিশুদের হাতে ইফতার তুলে দেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক)’র উপ-তত্বাবধায়ক আয়েশা খাতুন ও জেলা ছাত্ররীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ। এসময় ১৯৫২, ১৯৭১ সালের ২৫ মার্চ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ ও ১৫-ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুসহ তার পরিবার এবং জাতীয় চারনেতার রুহের মাগফিরাত কামনার পাশা পাশি দেশের সমৃদ্ধি অগ্রগতি এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা মুসলীম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর ধর্মীয় শিক্ষক হাফেজ ইউনুছ আলী। এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও শিশু পরিবারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরদিকে পবিত্র মাহে রমজানের রহমতের এর দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় ভ্যান চালক দুস্থ্য, ভিক্ষুক ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।