ঢাকাMonday , 4 April 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অবশেষে রতনপুর ইউপি’র সেই খাল অবমুক্ত করার ঘোষণা দিলেন ইউএনও


April 4, 2022 9:09 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: অবশেষে কালিগঞ্জের রতনপুর ইউপি’র বাইনতলা, লাওতলী এক ও দুই নম্বর খাল অবমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।
সোমবার (৪ এপ্রিল) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল তিনটি পরিদর্শন করেন।
এরপর জনগণের দাবির প্রেক্ষিতে খাল তিনটি আগামি ২৫ বৈশাখ এর মধ্যে অবমুক্ত করার জন্য খালের ইজারা দারদের নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ধলবাড়িয়া ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন সহ হাজারো মানুষ।
প্রসঙ্গত: রতনপুর ইউপির বাইনতলা, লাওতলী এক ও দুই নম্বর খালটি ইজারা দেওয়া হয়। এরপর স্থানীয় জনগণ আন্দোলন শুরু করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাল পরিদর্শন করে খাল তিনটি অবমুক্ত করার ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।